সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে শোকসভা

স্টাফ রিপোর্টার : ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে পাবলিক লাইব্রেরির সম্পাদক শাহ আব্দুল ওদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনএসবির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেল। সভার শুরুতে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
আনহার আহমদ সমশাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, নুরুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, কবি সুনীল শৈশব, কবি মাহিদুর রহমান, এহসানা চৌধুরী চায়না, পুলক কান্তি ধর, জয়দ্বীপ রায় রাজু, খায়রুল আমীন সোহেল, মামুনুর রহমান মসু প্রমুখ।



মন্তব্য করুন