নির্বাচনের বোঝা নিয়ে এসেছি, সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য : মৌলভীবাজারে নবাগত ডিসি তৌহিদুজ্জামান পাভেল

November 23, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৩ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনের বোঝা নিয়ে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক। তিনি প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com