হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চৌধুরী মাশকুর সালাম : মৌলভীবাজারে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমেদ রাফি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাছিত, শায়খ মাওলানা আব্দুর রহিম, শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মোস্তাক আহমদ, হাফেজ মাওলানা নুরুল হক ও হাফেজ মাওলানা খলিল শেখ ইব্রাহিমসহ নেতৃস্থানীয় উলামা ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ২১টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ী শিক্ষার্থীদের ১ থেকে ৭ম স্থান অনুযায়ী ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে কোরআন শিক্ষার বিকল্প নেই। শেষে শায়খ মাওলানা আব্দুর রহিমের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



মন্তব্য করুন