মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

November 26, 2025,

স্টাফ রিপোর্টার : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়, মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে মৌলভীবাজার শহরে প্রাণিসম্পদ বিভাগ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহি উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফুল  আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক সহ অন্যান্যরা।

প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে খামারীগন ২০টি স্টলে বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com