মৌলভীবাজারে জামায়াত  সহ ৮ দলের প্রথম সভা

November 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় আন্দোলনরত ৮ দলের জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক জনসভা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

২৬ নভেম্বর বুধবার জেলার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশের জামায়াতে ইসলামীর জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে অত্যন্ত আন্তরিক পরিবেশে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি আছাদ আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা মো: আবুল কালাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা সোলাইমান আহমদ, জেলা জামায়াত সেক্রেটারি মো: ইয়ামীর আলী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারী ডাঃ মো: এবাদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মো: মুহিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মাওলানা মুফতি হাফিজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মো: আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, খেলাফত মজলিস জেলা সহ সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী মো: আইয়ুব আলী, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি আব্দুল কাদির সুমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেমহাগ্রন্থ আল কুরআন হতে অর্থসহ তেলাওয়াত পেশ করেন মাওলানা সৈয়দ সাইফুর রহমান। রাত দশটা পর্যন্ত প্রাণবন্ত এ মতবিনিময় সভা শেষে জেলা জামায়াতের আমীর সভাপতির বক্তব্য রাখেন। মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদ আহমদ চৌধুরী। প্রায় দেড় ঘন্টা ব্যাপী এ মত বিনিময় সভায় আগামী ৬ ডিসেম্বর সিলেটের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা ভিত্তিক আন্দোলনর ৮ দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার পত্র বিলি ও যৌথ প্রচার মিছিল করার প্রস্তাবনা গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত হয় পরবর্তী প্রতিটি বৈঠক যে দলের অফিসে অনুষ্ঠিত হবে সেই দলের জেলা সভাপতি সভাপতিত্ব করবেন ও জেলা সেক্রেটারী অনুষ্ঠান পরিচালনা করবেন ও মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিবেন । পরবর্তী বৈঠক ক্রমানুসারে বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অফিসে অনুষ্ঠিত হবে। ৮দলের এ মতবিনিময় সভায় জেলা নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেন বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের শীর্ষ উলামায়ে কেরামদের যে অমানবিক জেল জুলুম ও নির্যাতন করেছে এতে সিলেটের আন্দোলনে জনতার স্রোত নামবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com