বাউলদের উপর নি/র্যা/তনে/র প্রতিবাদে চৌমুহনায় বাউল সমাজের মানববন্ধন
November 29, 2025,

স্টাফ রিপোর্টার : বাউলদের উপর নির্যাতনের প্রতিবাদে বাউল সমাজ মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
২৯ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউল জালাল নুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক ও মৃৎনাট্যের প্রধান নির্বাহী শাহীন ইকবাল এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছড়াকার, সাংবাদিক ও সংস্কৃতিজন আব্দুল হামিদ মাহবুব, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম. খছরু চৌধুরী, পল্লী বাউল সাংস্কৃতিক সংগঠন মৌলভীবাজার এর সাধারন সম্পাদক বাউল আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহ মোস্তফা শিল্পী গোষ্ঠী’র সভাপতি বাউল জাহাঙ্গীর আলম, বাউল শামিম আহমদ, বাউল আব্দুল গনি, বাউল ফয়সল আহমদ, বাউল কাদির শাহ, বাউল দুলাল মিয়া প্রমুখ।



মন্তব্য করুন