নার্সদের দাবী দাওয়া নিয়ে প্রতিকী শাট ডাউন

November 30, 2025,

স্টাফ রিপোর্টার : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রতিকী শাট-ডাউন দিয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি মৌলভীবাজার জেলার আহবায়ক কমিটি।

৩০ নভেম্বর রবিবার নার্সদের দাবী দাওয়া নিয়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিকী শাট ডাউন পালন করেন। তাদের দাবী মানা না হলে আগামী ২ ডিসেম্বর সারাদেশ শাট ডাউন করার হুমকী প্রদান করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলা শাখা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com