আলী আমজদ প্রাথমিক বিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসুর ১৬৭ তম জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার : বিখ্যাত বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা জগদীশ চন্দ্র বসুর ১৬৭তম জন্মদিন পালিত হয়েছে।
৩০ নভেম্বর রবিাবর শিশুদের জড়তামুক্ত উপস্থাপন, বিজ্ঞানকে ভালোবাসা, সর্বোপরি তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে প্রতি বছরের নেয় এ বছরও আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসুর জন্মদিনে আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হক, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসীম উদ্দিন, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মধুসূদন রায়, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর আরিফুল হক, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর জাহানারা আক্তার।
আরও উপস্থিত ছিলেন কবি উদ্ভিদ উদ্দিন, সার্বিক সহযোগিতায় ছিলেন পিটিএ’র সভাপতি বুলবুল আহমদ ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রজেক্ট বাছাই করেন, পান্না রায় ভৌমিক, কাকলী ধর, অপর্ণা সিনহা, মিতা রানী দাস, সৈয়দা সালমা খুদশিয়া, জয়ন্তী রানী বিশ্বাস, মৌসুমী চৌধুরী ও ফৌজিয়া আক্তার কেয়া।
বক্তারা বলেন, প্রিয় কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের পারদর্শিতা উপস্থাপন উদ্ভাবন ছিলো চমকে দেয়ার মতো। আমাদের শিশুরা বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠুক এই আমাদের প্রত্যাশা।



মন্তব্য করুন