মৌলভীবাজারের বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত

December 4, 2025,

স্টাফ রিপোর্টার : নব্বই গণঅভ্যুত্থান-পরবর্তী জাতীয়তাবাদী সোনালী প্রজন্মের অনুপ্রেরণার দীপশিখা, সংগ্রামী প্রজন্মের প্রিয় মুখ কমিউনিটি নেতা সাব্বির আহমেদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ যোহর ও বাদ আসর শান্তিবাগ জামে মসজিদ, মুসলিম কোয়ার্টার জামে মসজিদ ও মৌলভীবাজার জেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত পরিপূর্ণ শিফা, দীর্ঘ নেক হায়াত এবং আগের মতো বলিষ্ঠভাবে দেশের মানুষের মাঝে ফিরে আসার জন্য বরকতময় হাতে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত সকলের চোখেমুখে দেশনেত্রীর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও মমতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।

অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই দেশের গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়াকে আমরা আবার সুস্থ-স্বাভাবিক অবস্থায় দেখতে চাই, তাঁর নেতৃত্বই আমাদের সাহস দেয়, পথ দেখায়।

সবাই মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করেন, ‘হে আল্লাহ! আমাদের নেত্রীকে শিফায়ে কামেলা দান করুন। তাঁকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, তাঁর নেতৃত্বে এই জাতি আবার আলোর পথে এগিয়ে যাক।’

পরিশেষে আয়োজক সাব্বির আহমেদের পক্ষ থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সুপারস্টার ক্লাব, মৌলভিবাজারের সাধারণ সম্পাদক শাম্মীর হাবিব চৌধুরী রবিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রীসহ সমগ্র দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com