জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়
পলি রানী দেবনাথ : ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’ জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অনেক আগেই। তবুও মায়ার বাঁধন ছিঁড়তে চায় না মানুষ। প্রত্যেক বিদায় একটি শিক্ষা দেয়, প্রত্যেক পুর্ণমিলন একটি স্মৃতি তৈরি করে।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পর্যায়ে নির্বাচিত গুণী প্রধান শিক্ষক ফাতেমা জহুরা। দীর্ঘ কর্ম জীবন শেষে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর জনিত ছুটিতে গেলেন তিনি।
৪ ডিসেম্বর বৃহষ্পতিবার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক ফাতেমা জহুরার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসানসহ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন বলেন, একজন শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক, নৈতিকতার শিক্ষক ও আত্মবিশ্বাসের ভিত্তি।শিক্ষক চলে যান ঠিকই, কিন্তু তিনি রেখে যান এমন কিছু শিক্ষা, যা আমাদের সারাজীবন পথ দেখায়। শিক্ষকের বিদায়ে যেমন কষ্ট হয়, ঠিক তেমনই গর্ব হয় কারণ শিক্ষক ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেন।



মন্তব্য করুন