মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে ৫ নং ওয়ার্ডের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেরিরচর এলাকায় শুক্রবার ৫ ডিসেম্বর সকালে পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী বেগম রেজিনা নাসের।
দোয়া মাহফিলে রেজিনা নাসের বলেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা। তিনি স্বাধীন সার্বভৌম,গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিজের জীবনের তোয়াক্কা না করে অগ্রসেনানীর ভূমিকা রেখেছেন। জাতির চলমান এ সংকটকালে তাঁর মতো দেশপ্রেমীক নেত্রীর নেতৃত্ব আজ বড্ড প্রয়োজন। প্রকৃত দেশপ্রেমীক আপোষহীন দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়ার আহ্বান জানাই।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন