ইসলামী ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে ছাত্র নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। কাজেই আমরা যদি দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে তাকাওয়ার মানদণ্ডে নিজেদের উন্নিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে। শুক্রবার দুপুরে মৌলভীবাজার শহরস্থ মজলিস কার্যালয়ে বাছাইকৃত কর্মীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজারে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
শহর ছাত্র মজলিস সভাপতি ফখরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুহাম্মদ মুহিবুল ইসলাম, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি, ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি মো. এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম সুলতান, কুলাউড়া উপজেলা সভাপতি জালালুর রহমান, সরকারি কলেজ শাখা সভাপতি তুফায়েল আহমদ, বড়লেখা উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদ, রাজনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন, সদর দক্ষিণ শাখা সভাপতি হামিম আহমদ, রায়পুর জোন শাখা সভাপতি আবিদুল হক ইমরান প্রমুখ।
দিনব্যপী কর্মী শিক্ষা সভায় দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, হাতেকলমে শিক্ষা, মুখস্তকরণসহ বিবিধ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।



মন্তব্য করুন