মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্ট : চ্যাম্পিয়ন কমলগঞ্জ গন-মহাবিদ্যালয়

December 6, 2025,

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কমলগঞ্জ গন-মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্কুল এন্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

৬ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কমলগঞ্জ গন-মহাবিদ্যালয় ৩-০ গোলে বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্কুল এন্ড কলেজ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সপ্তাহব্যাপী এ টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও ট্রপি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। খেলায় ম্যান অব টর্নাসেন্ট নিবাচিত হয়েছেন কমলগঞ্জ গন-মহাবিদ্যালয় ফুটবল দলের (বার্সিনং-১৭) জামিল আহমদ মান অব ফাইনাল, বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্কুল এন্ড কলেজ ফুটবল দলের (জার্স নং-৪) লতিফুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার রায়হান আহমদ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ কলেজ শিক্ষক, রেফারী, কোচ ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়ন দলের মাঝে প্রাইজমানি ৩৫ হাজার টাকা, মেডেল ও ট্রফি এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি ২৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে জেলার ৭টি উপজেলার ১২টি কলেজ ফুটবল দল অংশ নেয়। ফাইনালে বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। এর আগে ৪ ডিসেম্বর আন্ত: কলেজ ফুটবল টুর্ণামে›ন্টে উদ্বোধন করেন মৌলভীবজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com