নবাগত জেলা প্রশাসকের বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন

December 8, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি তৌহিদুজ্জামান পাভেলের সম্মানে হাসপাতালের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭ ডিসেম্বর দূপুরে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালে কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব। এসময় কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ এক নজরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে হাসপাতালের প্রশংসা করেন এবং হাসপাতালকে একটি উন্নত ও আধুনিক হাসপাতালে উন্নীত করতে সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভা শুরুর পূর্বে জেলা প্রশাসক হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com