৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ৮ ডিসেম্বর সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর শাখার উদ্দোগ্যে জেলা মজলিস মিলনায়তনে পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, জেলা সংগঠন বিভাগ এর সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি আনু মিয়া, বায়তুলমাল সম্পাদক সাকিব হাসান প্রমুখ।



মন্তব্য করুন