মৌলভীবাজার-৪ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে শ্রীমঙ্গল-কমলগঞ্জ বিএনপির ১১ নেতা অব্যাহতি
সাইফুল ইসলাম : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারি রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, ফয়সাল আহমেদ, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি, মীর এম এ সালাম, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি, টিটু দাস, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি, নজরুল ইসলাম, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি, টমাস আহমেদ, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি, আলকাছ মিয়া, সদস্য- শ্রীমঙ্গল পৌর বিএনপি। আলম পারভেজ চৌধুরী সোহেল, সদস্য- কমলগঞ্জ উপজেলা বিএনপি, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, সদস্য- কমলগঞ্জ পৌর বিএনপি, শফিকুর রহমান, সদস্য- কমলগঞ্জ পৌর বিএনপি, আব্দুস শহীদ, সদস্য- কমলগঞ্জ পৌর বিএনপি, হাজী নোমান আহমদ, সদস্য- কমলগঞ্জ পৌর বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ০৪ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নিম্নে লিখিত ব্যক্তিবর্গকে দলীয় পদ হইতে অব্যাহতি প্রদান করা হলো। উক্ত পদ প্রত্যাহারের আদেশ অবিলম্বে কার্যকর হবে, উল্লেখিত ব্যক্তিবর্গের সাথে বিএনপি এবং অঙ্গসংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হলো।
বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন।



মন্তব্য করুন