মৌলভীবাজার-৪ আসনের বাসদ মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল হাসানের নির্বাচনী ইস্তেহার ঘোষণা

February 7, 2026,

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: আবুল হাসান এর মই প্রতীকের নির্বাচনী ইস্তেহার ঘোষণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার শ্রীমঙ্গল চৌমুহনা নির্বাচনী ইস্তেহার ঘোষণা ও পাঠ করেন বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: আবুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সমীরণ পাল এবং সভা সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।

বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com