কমলগঞ্জে ইসলামপুর কুরমা চা-বাগানে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

February 8, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর কুরমা চা-বাগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

জনসভায় কুরমা চা-বাগানের বিপুলসংখ্যক চা-শ্রমিকসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা-শ্রমিকসহ মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে বিএনপি সর্বদা পাশে থাকবে। তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে।

অন্যান্য বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ধানের শীষের বিকল্প নেই। তারা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য চা-শ্রমিক ও এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com