রাজনগরে খান ফাউন্ডেশন, সালন এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : খান ফাউন্ডেশন, টেংরা বাজার, সালন, রাজনগর, মৌলভীবাজার এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে প্রায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী সকালে এলাকার প্রবীন ব্যক্তিত্ব গোলাপ খান এর সভাপতিত্বে ও মো: আব্দুর রহিম খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবিদ খান, লেচু খান, বাদুর খান, আলামিন খান, কাওছার আহমদ, রিয়াদ খান প্রমুখ। অনুষ্ঠানে ৩ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী ফজল খান এর উদ্যোগে বিগত ২০১৮ সালের ১লা জানুয়ারী খান ফাউন্ডেশন, টেংরা বাজার, সালন, রাজনগর, মৌলভীবাজার প্রতিষ্ঠা করা হয়। সার্বিক সহযোগীতা করেন- লন্ডন প্রবাসী আনোয়ার খাঁন, দুবাই প্রবাসী হারুন খান, পারভেজ খান, সাহিদ খাঁন, সিজিল খান, বাবুল হোসেন, কাউছার মিয়া, বাহরাইন প্রবাসী শায়েস্তা খান, নওসাদ খানসহ গন্যমান্য লোকজনদের সহযোগীতায়, গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে এ ফাউন্ডেশনটি গঠিত হয়। উক্ত ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঘর তৈরী করে দেয়া, বিয়ে, শীতবস্ত্র বিতরণ,করোনাকালীন সময়ে বিভিন্ন সাহায্য সহযোগীতা করা, খেলাধুলা, রাস্তা সংস্করনসহ সকল সামাজিক কাজে ভূমিকা পালন করছে। আয়োজকরা জানান, খাঁন ফাউন্ডেশন, টেংরা বাজার,সালন, রাজনগর, মৌলভীবাজার এর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন