রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ছু/রি/কা/ঘাতে কিশোর নি/হ/ত

February 25, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কিশোরের নাম তারেক মিয়া।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন কিশোর মিলে ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে নিহত তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com