রাজনগরে আল খায়ের ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

February 28, 2026,

শংকর দুলাল দেব : রাজনগরে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ২শ দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে প্রায় ১২ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আটা, ছুলা, দুধ চিনি সহ বিভিন্ন প্রকারের প্রায় ৬ হাজার টাকার ইফতার-সামগ্রী প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে বলে আল খায়ের ফাউন্ডেশন সূত্রে জানাযায়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশন সিলেট অফিসের কো অর্ডিনেটর মোঃ হাসনাত আহমেদ রিফাত, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, আমীরপুর আশরাফুল মাদ্রাসার পরিচালক আওলাদ আহমদ, আঞ্জুমানে তালিমুল কোরআন রাজনগর শাখার সাধারণ সম্পাদক মাও. এনামুল হক, ইত্তেফাকুল উলামা ঘড়গাঁওয়ের সভাপতি মাও. আব্দুল করিম, মাও. মনসুর আহমদ, রামিজ আহমদ, মুন্না মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com