এমপি নাসের রহমানের উদ্যোগে অন্ধকার কাটছে রাজনগর হাসপাতালে

April 23, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকট নিরসনে নতুন জেনারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের জেনারেটরটি অকেজো অবস্থায় রয়েছে এবং এটি মেরামত অযোগ্য বলে তাকে জানানো হয়। নতুন জেনারেটর ক্রয় ও স্থাপনে ইনস্টলেশনসহ প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা অবহিত করেন।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি নতুন জেনারেটরের জন্য ৩০ লাখ টাকার বিশেষ অনুদানের অনুরোধ করেন। পরে দ্রুতই অনুদানটি অনুমোদন দেওয়া হয়।

এম নাসের রহমান আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জেনারেটর স্থাপন করা হবে।

নাসের রহমান তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেন, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর বহুদিন ধরে অকেজো। এটি মেরামত অযোগ্য হয়ে গেছে বলে আমাকে কয়েকদিন আগে জানানো হয়। নতুন জেনারেটরের দাম ইনস্টলেশনসহ ৩০ লাখ টাকা লাগে। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে একটি নতুন জেনারেটরের জন্য ৩০ লাখ টাকার বিশেষ অনুদানের অনুরোধ করি। মন্ত্রী মহোদয়ও সঙ্গে সঙ্গে একটি নতুন জেনারেটরের জন্য ৩০ লাখ টাকা অনুদান অনুমোদন প্রদান করেন। আশা করছি খুব শিগগিরই রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জেনারেটর স্থাপন হয়ে যাবে।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, নতুন জেনারেটর স্থাপনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং রোগীদের ভোগান্তি কমবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com