কমলগঞ্জের সীমান্তবর্তী বন্যাকবলিত এলাকায় ৪৬ বিজিবির মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

July 15, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৬ বিজিবি)।

বুধবার ১৫ জালুই দুপুরে কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া প্রাথমিক বিদ্যালযে প্রাঙ্গনে। চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চারজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয় এবং ১০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবি কর্মকর্তারা ।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বন্যার কারণে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে এবং প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে বিজিবির মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com