মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন

September 5, 2026,

স্টাফ রিপোর্টার : মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে এ্যাডভোকেট জগদীশ দাশকে সভাপতি এবং সাইদুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহকারী পরিচালক মো: আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান, সহ-সভাপতি মাজিদ রাজা ও আকবর আলী, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. জুয়েল আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুকন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিজয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক তপন পাল এবং নির্বাহী সদস্য সন্তোষ কান্তি দাস ও সদস্য মো. রাসেল মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ‘মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন অনুযায়ী আইনগত সহায়তা প্রদানে কাজ করবেন।

তারা আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে নবগঠিত জেলা কমিটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com