মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ মা/মলায় জরিমানা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা প্রশাসন উদ্যাগে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বনশ্রী রোড এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ (১) ধারায় ৪টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, একই এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ নিয়ে পৃথক দুই অভিযানে সর্বমোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন