স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬ পাচ্ছেন কথাসাহিত্যে আকমল হোসেন নিপু ও লিটল সুমন বনিক

September 7, 2026,

স্টাফ রিপোর্টার : সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ প্রবর্তিত ‘স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু এবং কবি ও ‘অগ্নিশিখা’ সম্পাদক সুমন বনিক। এ বছর কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য আকমল হোসেন নিপু এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সুমন বনিককে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

১১ ও ১২ সেপ্টেম্বর মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্যের ছোটকাগজ ‘স্বনন’ আয়োজিত সাহিত্য উৎসব ২০২৬। উৎসবের প্রথম দিন ১১ সেপ্টেম্বর শুক্রবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুজনের হাতে ‘স্বনন সাহিত্য পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, বাংলা সাহিত্যে স্বতন্ত্র ধারার একজন শক্তিশালী কথাসাহিত্যিক হিসেবে আকমল হোসেন নিপুর অবদান অনস্বীকার্য। তাঁর সাহিত্যকর্মের প্রতি এটি ‘স্বনন’-এর পক্ষ থেকে সামান্য প্রণতি ও শ্রদ্ধার্ঘ্য।

অন্যদিকে, সুমন বনিক দীর্ঘদিন ধরে ‘অগ্নিশিখা’ নামের লিটল ম্যাগাজিন সম্পাদনার মধ্য দিয়ে লিটল ম্যাগাজিন আন্দোলন ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সম্পাদনায় ‘অগ্নিশিখা’ লিটল ম্যাগাজিনের ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় লেখকদের সাহিত্যচর্চারও একটি পরিসর তৈরি করেছেন।

সাহিত্যের এই নীরব-নিভৃতচারি শব্দশ্রমিকদের সম্মান জানানো এবং তাঁদের সৃজনশীল শ্রমের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এবছর তাদেরকে ‘স্বনন’ সাহিত্য পুরস্কার প্রদান করছে। প্রতি বছর সাহিত্যচর্চা ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত সাহিত্যিক ও সম্পাদকদের এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com