শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি ও বেকারিতে নন ফুডগ্রেড কালার ব্যবহার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

September 7, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়ি মাছে জেলি ও বেকারিতে নন ফুডগ্রেড রং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ৭ সেপ্টেম্বর শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি থাকায় দুই মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

এছাড়াও শহরের পৌর এলাকার সিন্দুরখান রোডস্থ ভিআইপি বেকারীকে নন-ফুডগ্রেড কালার ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যের মেয়াদের লেভেল না থাকায়, নকল হরলিক্স বিস্কুট উৎপাদন, কিছু পণ্যের উৎপাদনের তারিখ পরেরদিন উল্লেখ করা, ময়লাযুক্ত ট্রে তে খাবার উৎপাদন,  ৩৭টি পণ্যের মধ্যে ৩৪ টিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় এ অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com