কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দোয়া অনুষ্ঠান সম্পন্ন

October 10, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপনে প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে আতিক ফাউন্ডেশন।

হাফেজ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় হামদ, নাত, আল্লাহ তাআলা ও রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালামের সিফতি নাম মূখস্ত করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অর্জন করা তাদের জন্য আনন্দের বিষয়। প্রতিযোগিতায় অংশগ্রহণে এ ধরনের সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজন ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতাউর রহামন, হযরত শাহ আজম রহ. সুযোগ্য নাতি শাহ মুহাম্মদ মুজাহিদ আলী আজমী, মাদরাসা প্রধান শিক্ষক হাফিজ কারী খন্দকার, তোফায়েল আহমদ সিপু, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আতিকুর রহমান শান্ত, সভাপতি রুজেল আহমদ, সম্পাদক হিফজুল রহমান, মুহাম্মদ ফেরদৌস আহমদ, সায়েল আহমদ, মান্না আহমদ প্রমূখ।

হাফেজ শিক্ষার্থীদের নিয়ে এমন একটি সুন্দর ও প্রশংসনীয় অনুষ্ঠান আয়োজন করায় আতিক ফাউন্ডেশন, কুমড়াকাপন, কমলগঞ্জের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

আশা করা যায়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের মধ্যে ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা জাগ্রত করতে সহায়ক হবে।

আল্লাহ তাআলা আতিক ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com