জুড়ীতে মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তান প্রসব

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে মানসিক ভারসাম্যহীন মহিলা (৪০) এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে শিশুটির বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি রোববার ১৮ অক্টোবর ভোরে উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে ঘটেছে। ফজরের নামাজ শেষে সড়কে পায়চারী করা মুসল্লীরা বিষয়টি দেখতে পেয়ে চিকিৎসার জন্য মা ও ছেলেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মা ও নবজাতককে দেখতে হাসপাতালে যান এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন।
জুড়ী উপজেলা বিএানপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান- ফজরের নামাজ শেষে মর্নিং ওয়াকে বের হলে ভবানীগঞ্জ বাজারে জহুর আলী মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন মহিলার কোলে সদ্য প্রসব হওয়া পুত্র সন্তানটিকে দেখতে পাই। সাথে সাথে ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা দেওয়ান আইনুল হক মিনু এবং ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সদস্য আসমত আলীসহ কয়েকজন মিলে মা ও নবজাতককে চিকিৎসা সেবার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে নবজাতকটিকে কোনো এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়ে যান।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন- মাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন