শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026,

স্টাফ রিপোর্টার : স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা  ও সুন্দর দেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অপরিসীম।

১৯৭৫ সালে জিয়াউর রহমান কে গৃহবন্দী করার খবর শোনা মাত্র সিপাহি জনতা আনদোলনের মাধ্যমে উনাকে মুক্ত করে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন ও রাষ্ট্রপ্রতি নির্বাচিত হোন।

তাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে, যারা এই দিবসটি কে মুছে ফেলতে চেষ্টা করেছিলো তারা হয়তো ভুলেই গিয়েছিল কাগজের পাতা পালটানো যায় কিন্তু মানুষের হৃদয়ে যেই নাম থাকে  সেটা মুছে  ফেলা যায় না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অন্তরে ছিলেন অন্তরেই আছেন বাংলাদেশের বহু দলীয় গনতন্ত্র যতো দিন থাকবে স্বাধীনতার ইতিহাস যারা জানবে খোঁজবে বইয়ের পাতায় পড়বে তারা স্বাধীনতার ঘোষক জিয়া আজীবন মনে রাখবে।

গত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার সিনিয়র সদস্য ও কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সাগর উপরোক্ত কথা গুলো বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন তোমারা হচ্ছো আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের কে সঠিক ইতিহাস জানতে হবে পড়তে হবে শিখতে হবে।

যারা বইয়ের পাতা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস মুছতে চেয়েছিলো আমি আমি আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

ইস্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক শাশ্বতী দাস এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শেলী রানী দেবী, গুলশান আরা বেগম, কল্যাণী ভট্টাচার্য,  মো: আখলাকুল আম্বিয়া চৌধুরী, মৌসুমী ইয়াছমিন, সৈয়দা তাইয়্যেবা আক্তার, শর্মিলা দেবরায় তুলি প্রমুখ ও অবিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com