সুরেঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মৌলভীবাজারে বিভিন্ন মহলের শোক

হোসাইন আহমদ॥ দেশের প্রবীণ রাজনীতিবীদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মৌলভীবাজারের বিশিষ্টজনরা।
মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন বলেন, আওয়ামীলীগ ও দেশের জন্য তিনি একজন নিবেদিত প্রাণ ছিলেন।
জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, দীর্ঘ দিন মুক্তিযুদ্ধ, সংসদ ও রাজনীতিতে এক সাথে কাজ করেছি। তিনি ছিলেন একজন অকুতোভয় বীর এবং একটি স্বাধীন প্রতিষ্টান ছিলেন।
পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান বলেন, সিলেট বিভাগের অভিবাবক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সংবিধান প্রণেতা ও বর্ষীয়ান রাজনীতিবীদ বাবু সুরেঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে আমরা অভিবাবকহীন হয়ে পড়েছি।
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান বলেন, প্রবীণ রাজনীতিবীদকে হারিয়ে বৃহত্তর সিলেটের রাজনৈতিক অঙ্গনে শূন্যতা দেখা দিয়েছে।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্টা করতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তার মৃত্যুতে দেশে শূন্যতা বিরাজ করছে।
মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী বলেন, বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্যকে হারিয়ে আমরা শূন্যতায় ভোগছি।
দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ বলেন, তার মৃত্যুতে সিলেট বিভাগে শোক নেমে এসেছে।
এছাড়াও রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি প্রমুখ।



মন্তব্য করুন