আঞ্চলিক এসএমই পণ্য মেলা সমাপ্ত

March 9, 2017,

ওমর ফারুক নাঈম॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরনে সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলা সমাপ্ত হয়েছে।
৯ মাচ বৃহস্পতিবারর্ বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ দাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, পুলিশ সুপার মো: শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সোনালী ব্যাংক ডিজিএম মো: আব্দুর রউফ তালুকদার, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, চেম্বার সভাপতি মো: কামাল হোসেন, বিসিক উপ ব্যবস্থাপক এ এইচ হামিদুল হক চৌধুরী ও দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com