কটারকোনা বাজারের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা : ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে

April 22, 2018,

হাজীপুর প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের শতাব্দী প্রাচীন কটারকোনা বাজারের দ’ুদিনের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সুষ্টি হওয়ায় অচল হয়ে পড়েছে বাজারটি। বাজারের ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীদের বসার জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে আছে বিকল্প বসার কোন জায়গা নেই। বাজারে সাক-সবজি, মাছ, সুটকি, পান-সুপারী বিক্রি করে অনেকের পরিবারের আহার জোটে।

কটারকোনা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী সেলিম আহমদ জানান জেলা পরিষদের খালগুলো ও রাস্তার পাশের জমিতে অপরিকল্পিত দোকানঘর নির্মান করায় এবং পানি যাওয়ার একমাত্র নালাটি বন্ধ করে দেওয়ায় এই অবস্থার সুষ্টি হয়েছে। হাজী সেলিম জানান দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে নামতে হবে।

হাজীপুর ইউনিয়নের চেয়রম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান আমি অত্র ইউনিয়নের চেয়ারমান নির্বাচিত হওয়ার পর থেকে দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করেও প্রয়োজীয় বরাদ্দ না পাওয়ায় এর আশুসমাধান করতে পারছিনা। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়সহ দায়িত্বশীল সকল মহলের প্রয়োজনী সহযোগীতা কমনা করছি। আপনারা সাহায্যে হাত না বাড়ালে ক্ষুদ্র ব্যবসায়ীদের এ বাজারটি রক্ষা করা সম্ভব হবেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com