কুলাউড়ায় সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
October 10, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় এলপিজি গ্যাস বিক্রয়কারী পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৮ অক্টোবর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনকালে পাঁচটি দোকানের মধ্যে দুইটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সেবা গ্যাস অ্যান্ড চুলা ঘরকে ২ হাজার ৫০০ টাকা এবং আসিফ ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন