কানিহাটি প্রগতি সংঘের উদ্যোগে কানিহাটি হাই স্কুল মাঠে সেমিবার রৌপ কাপ  ফুটবল টৃর্ণামেন্ট শুভ উদ্বোধন

April 23, 2018,

হাজীপুর  প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কানিহাটি প্রগতি সংঘের উদ্যোগে সেমিবার রৌপ কাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্টিত।

২৩ এপ্রিল সোমবার বিকাল সাড়ে তিনটায় সাবেক মেম্বার নুর আহমদ চৌধুরী বলবুলের সভাপতিত্বে আব্দুর রহমান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল¬ী বিদ্যুৎ সমিতি পরিচালক ও সদস্য সচিব মোঃ মাহমুদুর রহমান কবির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মফজ্জিল হোসেন কুতুব,  উসমানী স্মৃতি পরিষদ মৌলভীবাজারের আহবায়ক গাজী জাবের আহমদ, কানিহাটি প্রগতি সংঘের সভাপতি কবির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল অদুদ চৌধুরী জুবের, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী, নব নির্বাচিত সদস্য মোঃ ছয়ফুল আলম সাইফুল, মোঃ মবশ্বির আলী প্রমুখ।

 উক্ত খেলায় মোট ষোলটি দল অংশ গ্রহন করে উদ্বোধনী খেলায় জাগরন স্পোটিং ক্লাব কেওলাকান্দী বনাম কে কে স্পোটিং ক্লাব রবিরবাজার মধ্যে খেলায়  কে কে স্পোটিং ক্লাব রবিরবাজারকে ৩-০ গোলে হারিয়ে জাগরন স্পোটিং ক্লাব কেওলাকান্দি জয়লাভ করে। খেলা পরিচালনা করেন বাফুফের অনুমোদন প্রাপ্ত সায়েদুর রহমান সায়েদ, সহকারী পরিচালক ছিলেন রিয়াজ আহমদ ও রমজান আলী। খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com