বড়লেখায় সাংবাদিক তপনের জেটার পরলোক গমন : শোক প্রকাশ

May 7, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ দৈনিক ইত্তেফাকের বড়লেখা উপজেলা সংবাদদাতা সাংবাদিক তপন কুমার দাসের জেটা ও ব্যবসায়ী স্বপন কুমার দাসের বাবা মাইজগ্রামের বিশিষ্ট সমাজসেবক জিতেন কুমার দাস ৬ মে শুক্রবার সকালে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ক্লিনিকে ভর্তি হন। মৃত্যূকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বিকেল চারটায় প্রয়াতের নিজ গ্রামের পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিকে বিশিষ্ট সমাজ সেবক জিতেন কুমার দাসের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত ও সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারন সম্পাদক আব্দুর রবসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com