রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

May 23, 2018,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার দুর্জয় ক্লাবের উদ্যোগে ২২ মে মঙ্গলবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকবীর হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন এনডিসি বসিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, বিশিষ্ট লেখক ও ব্যাংকার আবু তাহের, জেলা পরিষদ মৌলভীবাজারের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস ও পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব,সদর থানার ওসি নজরুল ইসলাম (তদন্ত),এসআই জাহিদ আহমদ, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু,সাংবাদিক হোসাইন আহমদ, শ.ই সরকার জবলু, দুরুদ আহমদ, মশাইদ আহমদ, এমদাদুল হক,উমর ফারুক নাঈম,সোহেল রানা সুমনসহ দুর্জয় ক্লাবের সদস্যরা।

পরে শহরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী পেশার প্রায় ২ শতাধিক রোজাদারদের ইফতার করানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com