বিশ্বকাপ ফুটবল উদ্ভোধন আজ জার্সি-পতাকা কেনার হিড়িক

June 14, 2018,

বিশেষ প্রতিনিধি॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ^কাপ এর উদ্ভোধন হচ্ছে আজ। একমাস ব্যাপী এই টুর্ণামেন্টকে ঘিরে এখন বিশ^ব্যাপী চলছে নানা রকমের আয়োজন।

এখনও অব্দি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও বিশ^কাপ ফুটবল উন্মাদনা নিয়ে কমতি নেই আমাদের দেশে।

দেশের আনাচে-কানাচের বাসা বাড়ীতে এখন উড়ছে আর্জেটিনা-ব্রাজিল, জার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা। পতাকা উন্মাদনায় ইতোমধ্যেই প্রাণ গেছে এক কিশোরের।

৮ জুন শুক্রবার দুপুরে হবিগঞ্জের সদর উপজেলার রিচি গ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রিয়াদ (১৩) ওই গ্রামের জিতু মিয়ার ছেলে। আহত হয়েছে আরও দুজন।

ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই কুলাউড়াসহ মৌলভীবাজার জেলাও। ইতোমধ্যে ভক্তরা নিজ নিজ দলের পতাকা ও জার্সি কেনা শুরু করে দিয়েছেন। আনাচে-কানাচের ভবনের ছাদে শোভা পাচ্ছে বাহারি রঙ্গের বিদেশি পতাকা। বিভিন্ন গ্রাম এলাকায় প্রিয়দলের পতাকা নিয়ে র‌্যালি ও শোভাযাত্রা করছেন সমর্থকরা। সমর্থকদের গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন দলের জার্সি। বাড়ির ছাদ ছাড়াও গাড়ি, সাইকেল ও রিকশায়ও শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। এদিকে বাংলাদেশের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন। পিছিয়ে নেই জার্মানির সমর্থকেরাও। উপজেলার বিভিন্ন এলাকার বাজারে, মোড়ে পতাকা ও নিজেদের ছবি সম্বলিত ব্যানার টানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে কুলাউড়া উপজেলায় ফুটবল বিশ্বের যাদুকর মেসির আর্জেন্টিনা দলের ব্যানার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। তার পরই রয়েছে নেইমারের দল ব্রাজিলের পতাকা। রয়েছে জার্মানির সমর্থকদের ব্যানারও। এছাড়া সমর্থিত দল নিয়ে স্যোসাল মিডিয়া ফেসবুকেও চলছে নানা বিশ্লেষণ। কুলাউড়া শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে পতাকা ও জার্সি কিনতে আসা ফুটবলপ্রেমীদের ভিড় বেশি। ভাসমান বিক্রেতারা চাহিদা অনুপাতে এনেছেন ভিন্ন ভিন্ন মান ও দামের পতাকা ও জার্সি। রমজানের শুরু থেকে কুলাউড়ায় পতাকা ও জার্সি বিক্রি করছেন আজিজ ও কালাম। তাদের দুজনের বাড়ি ফরিদপুর জেলার কালকিনী ও মাদারীপুর জেলায়। তারা প্রতিদিন সকাল হলেই পতাকা জার্সি বিক্রির উদ্দেশ্য ছুটে চলেন জেলার বিভিন্ন উপজেলায়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। স্পেন ও পর্তুগালের জার্সির চাহিদাও রয়েছে। ১৩ জুন বুধবার দুপুরে আর্জেন্টিনার জার্সি ও পতাকা কিনেছেন এমন দু’জনের সাথে আলাপকালে তারা জানান, তাদের একজন আর্জেন্টিনার পতাকা ও আরেকজন ব্রাজিলের পতাকা নিজ নিজ বাড়ির ছাদে টানাবেন। দেশের বেশির ভাগ ফুটবল অনুরাগীর এবারও মনোযোগের কেন্দ্র এই দুই দল। তবে জার্মানির সমর্থকও কম নয়। তাই পতাকা এবং জার্সির চাহিদাও বেশি এই তিন ফুটবল পরাশক্তির। এ কারণেই  এই  এলাকার মানুষ প্রিয় দলের পতাকা ক্রয় করতে যেমন আগ্রহী, তেমনি বেড়েছে পতাকা বিক্রিও।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com