কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের ঈদ পূর্ণমিলনী

June 23, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের” উদ্যোগে ১৭ জুন সন্ধ্যায় ভুকশিমইল ইউনিয়ন কমপ্লেক্সে ঈদ পূর্ণমিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় ঈদ পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও শিক্ষক রুমেল আহমদ, ছালিক উদ্দিন, নজরুল ইসলাম, এফরুল ইসলাম রুহিন, রুহেল আহমদ, ইসলাম উদ্দিন রিপন ও আব্দুল খালিক জায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, সাহিত্য হচ্ছে জাতির দর্পন। যে জাতি সাহিত্যে অগ্রসর সে জাতি বিশ্বে তত উন্নত। তারা সাহিত্য চর্চার মাধ্যমে হাকালুকি তথা মৌলভীবাজার জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান।

এছাড়া মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com