কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

June 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মাদ্রাসা পড়ুয়া ৭ম শ্রেনীর ছাত্রী রিমা বেগম (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ২৫ জুন দুপুরে  কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলী এলাকায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া যায়।

পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। কুলাউড়া থানার (এসআই)উপ-পরিদর্শক ইয়াসিন মিয়া বলেন, রিমা বেগম কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মন্তাজ আলীর(৬০) মেয়ে। রিমা হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়াশুনা করতো।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজন রিমাকে নিজের বাড়ির গোয়ালঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।পরে পরিবারের  লোকজন রিমাকে উদ্ধার করে কুলাউড়া পলি ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো বলেন

লাশটি ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে তবে প্রাথমিক ভাবে সেটা আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com