কুলাউড়া উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

June 25, 2018,

মাহফুজ শাকিল॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃত্তিম পাশা ইউনিয়নের গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিলের পাড় গজবাগ এলাকায় বাসদ (র্মাকসবাদী) মৌলভীবাজার জেলার পক্ষ থেকে  ১২০টি বন্যা কবলিত  পরিবারের মধ্যে ৫কেজি করে চাল  ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরনের র্পূবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, মনু মডেল কলেজের প্রভাষক  নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুল হক, বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলার শাখার সংগঠক অনিক চন্দ, কুলাউরা উপজেলার সংগঠক প্রশান্ত দেব ছানা । উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর মৌলভীবাজার জেলা শাখার অনিক দে, সৌরভ রায়, যুবরাজ, আবদুল আজিজ এবং রবিরবাজার সুকান্ত সংসদের সংঘটক অমিত দেব, রাজিব উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com