কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ইস্পাহানির ত্রাণ সামগ্রী বিতরণ
July 3, 2018,

মাহফুজ শাকিল॥ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে এম.এম. ইস্পাহানি (বাংলাদেশ) লি: এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সম্প্রতি ১১ নং শরীফপুর ইউনিয়নের বন্যা দুর্গত তেলিবিল, পূর্বভাগ, সঞ্জবপুর, চাঁনপুর, বাগজুর, শরীফপুর, হরিপুর, লালারচাক এলাকার ৩শ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুলাউড়া গাজীপুর চা-বাগানের ব্যবস্থাপক শেখ কাজল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী, গাজীপুর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক জাবের আলী শাহ, প্রধান টিলা করণিক সৈয়দ মিসবাহ উদ্দিন, অফিস সহকারী রামকৃষ্ণ গোয়ালা প্রমুখ।



মন্তব্য করুন