কুলাউড়ায় শিক্ষককে সংবর্ধনা ও শিক্ষার্থীদের মিলন মেলা

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম এর অবসর গ্রহণ উপলক্ষে ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা এবং প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে ও প্রাক্তণ শিক্ষার্থী আলাউদ্দিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা হাফিজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা সামছুল হক, সহ-সুপার আহমদউর রহমান চৌধুরী ও ইউপি সদস্য আনফর আলী মধু প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তণ শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের হাতে নগদ ৯০ হাজার টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলেদেন।
এছাড়াও অনুষ্টানে প্রাক্তণ বিদায়ী শিক্ষক আতাউর রহমান, নুরুল ইসলাম মশকুর, মাওলানা আব্দুল গণি, আপ্তাব উদ্দিন ও আব্দুর রহিমকেও সংবর্ধনা দেয়া হয়।



মন্তব্য করুন