কুলাউড়ায় এইচএসসিতে পাসের হার ৫১.৮৯ শতাংশ

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এবার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫১.৮৯ শতাংশ।
কুলাউড়া উপজেলায় ২৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা কলেজের ৩ জন, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ২জন, ও কুলাউড়া ডিগ্রী কলেজের ২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কলেজওয়ারী ফলাফল ইয়াকুব তাজুল মহিলা কলেজে পাসের হার ৫০.১২ শতাংশলংলা আধুনিক ডিগ্রী কলেজে পাসের হার ৫৩.৮৯ শতাংশ কুলাউড়া ডিগ্রী কলেজে পাসের হার ৫১.৭৫ শতাংশ ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৬০.০০ শতাংশ নয়াবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৫৮.৪৫ শতাংশ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৫৬.৫৭ শতাংশ ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৫৫.৮৮ শতাংশ রাউগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৫৪.৫৫ শতাংশ ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৫১.৪৮ শতাংশ এম এ গনি আদর্শ কলেজে পাসের হার ৪৬.৬৭ শতাংশ বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৪৩.৭০ শতাংশ মনু মডেল কলেজে পাসের হার ৪১.৮৬ শতাংশ গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৩৭.০৪ শতাংশ।



মন্তব্য করুন