কুলাউড়ায় বন্যার্ত ২৫ পরিবারের মধ্যে কৃষি উপকরন বিতরণ

July 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজীপুর সোসাইটির উদ্দোগে বন্যা পরবর্তী পুর্নবাসন ও স্বনির্ভরতা প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ হাজিপুর ইউনিয়ন এলাকার অসহায় ২৫ পরিবারের মধ্যে সোমবার কৃষি উপকরনসহ ছাগল-হাস বিতরণ করা হয়েছে।হাজীপুর সোসাইটির সহ-সভাপতি রেজাউর রহমান কয়ছর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় পাইকপাড়া বাজারে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু। পরে প্রধান অতিথি আসম কামরুল ইসলাম ক্ষতিগ্রস্থ অসহায় প্রতি পরিবারকে হাজীপুর সোসাইটির পক্ষ থেকে ২টি ছাগল,১০টি হাস ও ধানের বীজসহ সার বিতরন করেন।হাজীপুর সোসাইটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী জানান তার মরহুম পিতা জুবেদ চৌধুরীর পরিবার ও ফনিক্স ইন্সিওরেন্স কোং এর ৩ লাখ ৪০ হাজার টাকার অর্থায়নে হাজীপুর ইউনিয়নের ২৫ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের অসহায়দের এ কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com