কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

August 15, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসন শোক র্যালী,জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুস্পস্তবক অর্পন,আলোচনা সভা,যুব ঋন বিতরন,রচনা ও চিত্রাংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরন এবং মিলাদ,দোয়া মাহফিল কর্মসুচী পালন করা হয়।

কুলাউড়া ইউএনও (ভারঃ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত জাতীয় শোক দিবসে প্রধান অতিথি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম,কুলাউড়া থানার ওসি মোঃ শামীম মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাসুক মিয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,পৌর আ’লীগ সম্পাদক গৌরা দে,কুলাউড়া সরকারী এনসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,রাবেয়া আদর্শ প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন প্রধান অতিথি এমপি আব্দুল মতিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া বাদ জোহর বিভিন্ন মসজিদ,মন্দির ও গীর্জ্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ উপজেলা মসজিদে খতমে কোরআনসহ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com