সাংবাদিক হোসাইন আহমদ এর ছোট বোন নূরা আক্তারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

September 23, 2018,

হোসাইন আহমদ॥ দৈনিক যুগান্তর, সিলেটের ডাক ও ডেইলি ইন্ডাস্ট্রি এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর ছোট বোন, ব্যবসায় মোঃ এলাইছ মিয়ার মেয়ে ও বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নূরা আক্তারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

এ দিকে ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে মৃত্যু নূরার সহপাঠীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম এর পরিচালনায় ও প্রধান শিক্ষকক সাইদুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা ও নূরার মামা মইনুল ইসলমা সোহাগ, মাওলানা আব্দুর রহিম, নূরার বাবা মোঃ এলাইছ মিয়া, লিয়াকত আলী, মধু মিয়া, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও মইন উদ্দিন প্রমুখ।

এছাড়াও মিলাদ মাহফিলে বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় স্টোক করে নূরা কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com