কুলাউড়ার নতুন ইউএনও আশেকুল হক

October 1, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন আশেকুল হক। তিনি বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদান করেছেন। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। বিবাহিত জীবনে তিনি এক পুত্র সিন্তানের জনক।

এর আগে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার পদে এবং শ্রীমঙ্গল উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) পদে দায়িত্ব পালনের পর কুলাউড়া উপজেলায় ইউএনও হিসাবে পদোন্নতি পেয়েছেন।

ইউএনও আশেকুল হক ২০০৯ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স সম্পন্নের পর ৩১ তম বিসিএস পাস করে ২০১৩ সালে চাকুরীতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com