কমলগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পাত্রখলা চা বাগানে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। কমলগঞ্জ থানার পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। শনিবার ৬ অক্টোরব রাতে পাত্রখোলা চা বাগানের মসজিদ লাইনে এ ঘটনাটি ঘটে।
পাত্রখোলা চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে মসজিদ লাইনের তারা মিয়ার মেয়ে (৪) তার বেয়াই দুলাল মিয়ার এর ঘরে টিভি দেখতে যায়। এসময় শিশুটিকে একা পেয়ে বেয়াই দুলাল মিয়া (৪৫) জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ৭ অক্টোবর রোববার দিনে ধর্ষিতা শিশুর বাবা তারা মিয়া দুলালের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে রোববার রাতেই আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করে কমলগঞ্জ থানার পুলিশ।
অন্যদিকে নির্যাতিতা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় করা অভিযোগটিকে মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। মামলার আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য করুন