কমলগঞ্জে গাছ কাটতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত ৪ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুম এলাকায় গাছ চুরিতে বাধা দেওয়ায় এক খাসিয়া সদস্যকে দা দিয়ে কুপিয়ে আহত করেছিল গাছচোরচক্র। ঘটনার ও থানায় মামলা দেওয়ার ৪ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা অবাদে বিচরণ করায় পরবর্তী হামলার আশঙ্কায় রয়েছেন ডবলছড়া খাসিয়া পুঞ্জির সদস্যরা।
বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল ১০টায় ডবলছড়া পান জুমে গচারচক্রের দায়ের কুপে আহত হয়েছিল ডবলছড়া খাসিয়া পুঞ্জির সদস্য প্রিং খাসিয়া (৪০)। বুহস্পতিবার রাতেই এ পুঞ্জির সদস্য ভিক্টর সুমের খাসিয়া বাদি হয়ে চোর জয়নাল মিয়া (৪০), জমশেদ মিয়া (৩৮) ও কামরুল মিয়া(৩৫)-এর নাম উল্লখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। হামলাকারী সবাই পাশ্ববর্তী চিৎলীয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার ৫ অক্টোবর এ ঘটনায় সমকালে একটি সংবাদ প্রকাশ হয়েছে।
এদিকে গাছচোরদের দায়ের কূপে গুরুতর আহতাবস্থায় প্রিং খাসিয়া এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল করেজ হাসপাতালে চিহিৎসাধীন আছেন। ডবলছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ভি প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পরেই থানায় মামলা হলো আর ৪ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। অথচ আসামীরা গ্রামে অবাদে বিচরণ করছেন। এজন্য তার পুঞ্জির খাসিয়া প্ররিবারগুলোর মাঝে আশঙ্কা রয়েছে এই গাছচোর চক্রটি আবারও জুমে প্রবেশ করে গাছ কাটতে চাইবে। আর তাতে বাধা দিলেও আবারও হামলা হবে।
থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. ফরিদ মিয়া বলেন ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ জন্য তাদের গ্রেফতার করা যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালিয়েছে। এখন এ ঘটনায় কোন ছাড় দেওয়া হবে না।



মন্তব্য করুন